আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সোচ্চার’-এর এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। জরিপের পূর্বাভাস অনুযায়ী, এই আসনে তিনি ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক এই জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।
ভোটের পরিসংখ্যান ও জনমত গবেষণা প্রতিষ্ঠানটির তথ্যমতে, ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি পেতে পারেন ৩০ শতাংশ ভোট। জরিপের অন্যান্য ফলাফলে দেখা যায়:
-
কাউকে বলব না: ১২ দশমিক ১ শতাংশ ভোটার তাদের পছন্দের কথা প্রকাশ করতে চাননি।
-
সিদ্ধান্ত নেননি: ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো মনস্থির করতে পারেননি।
-
ভোট দেবেন না: ৩ দশমিক ৩ শতাংশ ভোটার ভোটদানে বিরত থাকার কথা জানিয়েছেন।
জরিপ পদ্ধতি আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৫১৪ জন ভোটারের ওপর সরাসরি এই জরিপটি পরিচালনা করে সোচ্চার। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০৪ জন পুরুষ ও ২১০ জন নারী ভোটার ছিলেন।
অন্যান্য আসনের পূর্বাভাস সোচ্চারের এই জরিপে অন্যান্য ভিআইপি আসনের চিত্রও তুলে ধরা হয়েছে:
-
মামুনুল বনাম ববি হাজ্জাজ: এখানে মামুনুলের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন ববি হাজ্জাজ।
-
নাহিদ বনাম কাইয়ুম: এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।
-
তারেক রহমান বনাম খালিদুজ্জামান: বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।