আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির’ ঘোষণা দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিএনপি। এতে প্রান্তিক মানুষের আর্থিক সুরক্ষা, কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে প্রাধান্য দিয়ে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।
১. ফ্যামিলি কার্ড ও আর্থিক সুরক্ষা ইশতেহারে সবচেয়ে বড় চমক হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
-
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে।
-
অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
২. কৃষক কার্ড ও কৃষিবিমা
-
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ ও কৃষিবিমা সুবিধা দেওয়া হবে।
-
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষি ও পশুপালনকারীরাও এই সুবিধার আওতায় আসবেন।
৩. স্বাস্থ্য ও শিক্ষা খাত
-
স্বাস্থ্য: দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়তে দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
-
শিক্ষা: প্রাথমিক শিক্ষায় ‘মিড-ডে মিল’ চালু করা হবে। বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা দেওয়া হবে।
৪. পরিবেশ ও জলবায়ু (মেগা প্ল্যান) পরিবেশ রক্ষায় বিএনপি বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা দিয়েছে:
-
জনগণের অংশগ্রহণে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন/পুনঃখনন।
-
আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ।
-
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু।
৫. অর্থনীতি ও প্রযুক্তি (পেপাল) ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে তরুণদের দীর্ঘদিনের দাবি আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। এছাড়া ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি
-
তরুণদের কর্মসংস্থান: স্টার্টআপ সহায়তা ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ।
-
ধর্মীয় সম্প্রীতি: সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু।
-
ক্রীড়া: জেলা-উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন।
বিএনপির দর্শন ইশতেহার ঘোষণা করে তারেক রহমান বলেন, “বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।”