শিশুর দৈহিক বৃদ্ধি, খেলাধুলা এবং সুস্থতার জন্য প্রতিদিন সঠিক পরিমাণে ক্যালরি গ্রহণ অত্যন্ত জরুরি। তবে শিশুর বয়স, ওজন এবং শারীরিক কাঠামোর ওপর ভিত্তি করে এই চাহিদার তারতম্য ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক প্রণব কুমার চৌধুরী এক নিবন্ধে এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন। আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত ওই নিবন্ধে শিশুর ক্যালরি চাহিদা নির্ণয় ও খাদ্যের উৎস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ক্যালরি কেন প্রয়োজন? শিশুর দেহে ক্যালরি মূলত চারটি প্রধান খাতে খরচ হয়: ১. বেসিক মেটাবলিজম: শরীরের অভ্যন্তরীণ প্রধান অঙ্গগুলোর কাজকর্ম সচল রাখতে। ২. থার্মোরেগুলেশন: দেহের তাপমাত্রা সুরক্ষা বা উষ্ণ রাখতে। (শীতলতায় ভুগলে শিশুর ক্যালরি অকারণে খরচ হয়)। ৩. শারীরিক কসরত: মাংসপেশি চালনা ও খেলাধুলার জন্য। ৪. শারীরিক বৃদ্ধি: নতুন নতুন কোষকলা তৈরির মাধ্যমে বেড়ে ওঠার জন্য। বয়স ও ওজনভেদে ক্যালরি চার্ট (প্রতি কেজি ওজনে) শিশুদের প্রয়োজনীয় ক্যালরি সাধারণত তাদের প্রতি কেজি ওজন হিসেবে নির্ণয় করা হয়: ০ থেকে ১২ মাস: ১১০-৮৫ কিলোক্যালরি।...
পড়াশোনা, যোগাযোগ কিংবা আবদার মেটানো—নানা অজুহাতে খুব অল্প বয়সেই শিশুদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন অভিভাবকরা। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা...
দীর্ঘক্ষণ জানালা-দরজা বন্ধ থাকলে কিংবা বর্ষায় ঘরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হলে এক ধরনের ভ্যাপসা গন্ধ দেখা দেয়। সাধারণ রুম ফ্রেশনারেও...
বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আয়-রোজগারও সন্তোষজনক। তবু শুধু টাকার অভাবে থমকে আছে বিয়ের সিদ্ধান্ত—এমন বাস্তবতায় পড়েন অনেক মধ্যবিত্ত তরুণ-তরুণী। পরিবার...
নিত্যনতুন ট্রেন্ডের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’। সাধারণ পানির সঙ্গে সামান্য...
যাদের কাঁঠাল খাওয়া এড়িয়ে চলা উচিত
কাঁঠাল একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী ফল। এতে রয়েছে বিভিন্ন খনিজ, ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই দরকারি। এটি...
জোড়া কলা খেলে যমজ সন্তান হয়?
গ্রামীণ সমাজে বহুদিন ধরেই নানা কুসংস্কার ও লোকবিশ্বাসের প্রচলন রয়েছে। এরই একটি হলো—জোড়া কলা খেলে যমজ সন্তান হয়। এই ধারণা...
গলায় লিচুর বিচি আটকে গেলে যা করবেন
দেশজুড়ে চলছে আম-কাঠালের পাশাপাশি লিচুর মৌসুম। সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটি বড়দের মতো শিশুরাও খুব পছন্দ করে। তবে সতর্ক না...
পুরোনো পোশাকেই ফিরলেন কেট, কী পরলেন তিনি
এক বছর পর আবারও গার্টার ডে’তে ফিরে এলেন প্রিন্সেস অফ ওয়েলস, কেট মিডলটন। উইন্ডসরের ঐতিহ্যবাহী সেন্ট জর্জ চ্যাপেলে আয়োজিত এই...
ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি...