দেশের সব জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশের সব জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় খাদ্য মজুত নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

রোববার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় অবস্থিত খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

দুর্যোগ মোকাবিলায় খাদ্য মজুতের প্রস্তুতি সম্পর্কে আফরোজা খানম রিতা বলেন, দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা ধরে রাখতে পরিকল্পনা অনুযায়ী খাদ্য মজুত করা হচ্ছে। প্রয়োজনের সময় যেন পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

খাদ্যের বাজারে সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র কয়েকদিন হয়েছে। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। বিষয়টি পর্যবেক্ষণ ও যাচাই করে প্রকৃত পরিস্থিতি বোঝার পর এ নিয়ে মতামত জানাবেন তিনি।

পরিদর্শনের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত