বাংলাদেশ একটা ফুলের বাগান’: ভিন্ন ধর্ম নিয়ে জামায়াত আমিরের নতুন ব্যাখ্যা!

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) প্রচলিত ‘ভিআইপি কালচার’ ভেঙে দেবেন বলে ঘোষণা দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, “এমপিরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিকশায় চড়ব। এছাড়া স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয়, সেটাও কেউ গ্রহণ করবেন না।”

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টার দিকে হবিগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই ব্যতিক্রমী প্রতিশ্রুতি দেন।

ধর্মীয় সম্প্রীতি: ‘ফুলের বাগান’ তত্ত্ব ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি। চার ধর্মের মানুষ—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান যুগ যুগ ধরে এখানে বাসবাস করে আসছে। বাংলাদেশ একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না।” চাকরি ও সুযোগের ক্ষেত্রে তিনি ঘোষণা দেন, “মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে, ধর্মের পরিচয়ে নয়।”

রাজনীতি ও জবাবদিহিতা রাজনীতিকে ‘পেশা’ নয়, ‘কর্তব্য’ হিসেবে নেওয়ার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন:

  • “একটি দলের লোকেরা ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এ দেশে চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।”

  • “আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব।”

  • “যারা মা-বোনদের অপমান করেছেন, তাদের ১৮ কোটি মানুষের কাছে মাফ চাইতে হবে।”

স্থানীয় উন্নয়ন চায়ের রাজধানী খ্যাত হবিগঞ্জের উন্নয়নে তিনি এখানকার চা-বাগানগুলোকে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দেন।

এলাকার খবর

সম্পর্কিত