অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, কোন আরোহী বেঁচে নেই!

সহযাত্রী অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিমান বিধ্বস্ত, উদ্ধার কাজ চলমান । সংগৃহীত ছবি:
অস্ট্রেলিয়ার বিমান বিধ্বস্ত, উদ্ধার কাজ চলমান । সংগৃহীত ছবি:

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ এক দুর্ঘটনায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা পাইলটসহ তিনজন পুরুষ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে। বিমানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায় সজোরে সমুদ্রে আছড়ে পড়ে। রয়টার্সের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ মোট তিনজন পুরুষ ছিলেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে থাকা সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উপকূলের তীরে ফিরিয়ে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে স্থানীয় গণমাধ্যম সেভেন নিউজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ওই ফুটেজে দেখা যায়, বিমানটি নাকের দিক নিচের দিকে হয়ে দ্রুতগতিতে সোজা সমুদ্রে আছড়ে পড়ছে।

এলাকার খবর

সম্পর্কিত