ভোটের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শপিং মল বন্ধ

সহযাত্রী ডেস্ক
দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ছবি: সংগৃহীত
দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হলেও বিষয়টি আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তির বিস্তারিত ব্যবসায়ী মালিক সমিতির বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান এবং শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি ছুটির চিত্র এদিকে নির্বাচনের সুবিধার্থে সরকার আগেই নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটির ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর সঙ্গে পরের দুই দিন (শুক্রবার ও শনিবার) সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছুটির আমেজ বিরাজ করবে।

এলাকার খবর

সম্পর্কিত