আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা

সহযাত্রী ডেস্ক:
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন পর্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং তা দেখে তিনি খুশি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা। আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৈঠকের পর যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। তিনি বলেন, “কারো বিরুদ্ধে কটু বা অভদ্র কথা বলা হচ্ছে না। এটি আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য খুবই ইতিবাচক পরিবর্তন।”

জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এলাকার খবর

সম্পর্কিত