র‌্যাব বিলুপ্তির পর এসআরবি গঠনে সংসদের অনুমোদন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। আলোচনা শেষে সংসদে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিলটি নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব বিলুপ্ত করে নতুন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হচ্ছে। নতুন বাহিনীর সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে বিদ্যমান সম্পদ নতুন সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‍্যাব বিলুপ্ত করার সিদ্ধান্ত সরকারের নির্বাচনী ইশতেহার এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকারের অংশ। বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতেও র‍্যাব বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এলাকার খবর

সম্পর্কিত