‘দলগত শক্তিতেই বিশ্বকাপ জিতেছে স্পেন’, বললেন কিংবদন্তি রোনালদো

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: CNA
ছবি: CNA

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, বর্তমানে বিশ্বের সবচেয়ে কার্যকর ও আকর্ষণীয় ফুটবল খেলছে স্পেন।

ফাইনালের আগে দেওয়া পূর্বাভাসে রোনালদো বলেছিলেন, স্পেনই ট্রফি জিতবে। ম্যাচ শেষে নিজের ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি জানান, প্রত্যাশামতো বড় ব্যবধানে জয় না এলেও পুরো ম্যাচে স্পেনের নিয়ন্ত্রণ ছিল স্পষ্ট। তাঁর ভাষায়, এটি ছিল প্রতিপক্ষকে পুরোপুরি চাপে রাখা একটি জয়।

রোনালদো বলেন, একজন তারকা ফুটবলার কখনো একাই বিশ্বকাপ জেতাতে পারেন না। লিওনেল মেসির মতো খেলোয়াড় থাকলেও আর্জেন্টিনা দলগতভাবে স্পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তাঁর মতে, বিশ্বকাপ জয়ের মূল চাবিকাঠি হলো সমন্বিত দলীয় পারফরম্যান্স, আর সেটিই স্পেন অসাধারণভাবে দেখিয়েছে।

তিনি আরও মন্তব্য করেন, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেনের ফুটবল ছিল নিয়ন্ত্রিত ও পরিকল্পিত। বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে খেলায় ফেরার সুযোগ না দেওয়ার যে কৌশল তারা অনুসরণ করেছে, সেটিই তাদের সবচেয়ে বড় শক্তি।

রোনালদোর মূল্যায়নে, এই মুহূর্তে স্পেনের খেলার ধরনই বিশ্ব ফুটবলের জন্য আদর্শ উদাহরণ এবং দলটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে পরিপূর্ণ ফুটবল উপহার দিচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত