প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ মোদির

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত সরকারের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, এ আমন্ত্রণ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

রাষ্ট্র ও সরকারপ্রধানদের এই উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। তিনি সফরটি করলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁর প্রথম ভারত সফর।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সফর বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে সফরের সম্ভাব্য তারিখ, কর্মসূচি কিংবা বৈঠকের বিস্তারিত বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত