আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফিফটির বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ বয়সে হাফ সেঞ্চুরি করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।

এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে অর্ধশতক করেছিলেন। সূর্যবংশী সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন মানদণ্ড স্থাপন করলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না এই বাঁহাতি ব্যাটারের। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে করেছিলেন ১৪ রান। পরবর্তী দুই ইনিংসেও তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১৩ ও ১৫ রান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই নিজের সামর্থ্যের ঝলক দেখান তিনি।

মাত্র ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ঝড়ো ফিফটি পূর্ণ করেন সূর্যবংশী। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখে এবং ৪০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে দলটি। এটি নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের প্রথম জয়।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ বয়সে হাফ সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ৫৯ রান করার সময় শচীনের বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। প্রায় ৩৭ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত