গতকাল ৬টির পর আজ আরও ৮টি জনসভায় তারেক রহমান

সহযাত্রী ডেস্ক
জনসভায় তারেক রহমান। ছবি: সংগৃহীত
জনসভায় তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আটটি ভিন্ন স্থানে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববারও ঢাকার ৬টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা করেছেন তিনি।

বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসন মিলিয়ে মোট আটটি জনসভায় সশরীরে অংশ নেবেন।

আজকের সময়সূচি আজকের কর্মসূচির সময়সূচি অনুযায়ী:

  • বেলা ১১টায়: ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

  • দুপুর ১২টায়: ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে।

  • বেলা ১টায়: ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে।

  • বেলা ২টায়: ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে।

  • বেলা ৩টায়: ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে।

  • বিকেল ৪টায়: ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে।

  • বিকেল ৫টায়: ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে।

  • সন্ধ্যা ৬টায়: ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

গতকালের প্রচারণা এর আগে গতকাল রোববারও বিএনপির চেয়ারম্যান বিরামহীন প্রচারণায় অংশ নিয়েছিলেন। তিনি দুপুর ২টায় ইসিবি চত্বরে, দুপুর ২টা ৪০ মিনিটে পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে, দুপুর সাড়ে ৩টায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে, বিকেল ৪টা ২০ মিনিটে মিরপুর মডেল থানার বিপরীতে, বিকেল ৫টা ১০ মিনিটে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে বক্তব্য রাখেন।

এলাকার খবর

সম্পর্কিত