হাসানুল হক ইনুর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এ রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার কথা জানিয়েছে প্রসিকিউশন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কয়েক দিন আগে মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রসিকিউশন পেয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা হবে।

ইনুর বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনাল-২ চলতি বছরের ৩০ জুন রায় ঘোষণা করেন। মামলায় তাঁর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় মোট সাজা ১০ বছর নির্ধারিত হয়।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, রায়ের একটি অংশে ইনুর উপস্থিতি কোনো ফৌজদারি অপরাধ সৃষ্টি করেনি বলে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটির সঙ্গে প্রসিকিউশন একমত নয়। তাঁর মতে, মামলার কিছু বিষয় ও ইনুর বক্তব্যের সঙ্গে ওই সিদ্ধান্তের মধ্যে অসঙ্গতি রয়েছে।

এ কারণে রায়ের ওই অংশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান প্রসিকিউটর। তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আপিলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত