বিএনপির ২১১ ও জামায়াতের ৬৮ আসন: নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪%

সহযাত্রী ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে দেশের জনগণ, যেখানে ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ৩০ শতাংশের কম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

ফলাফল ও আসন বিন্যাস ২৯৯টি আসনের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা এককভাবে ২১১টি আসন (চট্টগ্রামের ২টির স্থগিত ফলসহ) পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

অন্যান্য দলের মধ্যে:

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি আসন।

  • বাংলাদেশ খেলাফত মজলিশ: ২টি আসন।

  • স্বতন্ত্র প্রার্থী: ৭টি আসন।

  • অন্যান্য: ১টি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং খেলাফত মজলিশ।

গণভোটের রায় গণভোটের ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। অন্যদিকে ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এ হিসেবে জনগণ গণভোটের পক্ষেই তাদের রায় দিয়েছে।

ভোটার উপস্থিতি ও পরিসংখ্যান ইসি সচিব জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ফল প্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশ। ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিল ২,০২৮ জন।

এলাকার খবর

সম্পর্কিত