বরিশাল-০৪ আসনে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

সহযাত্রী বরিশাল বিভাগীয় ডেস্ক:
বরিশাল-০৪ আসনে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা। ছবি: সংগৃহীত
বরিশাল-০৪ আসনে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা। ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়তে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় অন্তত ছয়জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আন্দারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আন্ধারমানিক (কলকুঠি) মাদরাসার সামনের সড়কে এই ঘটনা ঘটে। হামলার সময় একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “মিছিল নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিএনপির ২৫-৩০ জন নেতা-কর্মী আমাদের বাধা দেয়, স্লোগান দিতে বাধা দেয় এবং একপর্যায়ে লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান সাংবাদিকদের জানান, “হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

উল্লেখ্য, এর আগে ২ ফেব্রুয়ারি একই এলাকায় জামায়াতের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নারীদের ওপর হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল।

এলাকার খবর

সম্পর্কিত