পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেও ২ ফেব্রুয়ারি বাংলাদেশ পিপলস লীগের আবেদন প্রত্যাখ্যান করে ইসি। এরপর কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির মহাসচিব আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন। শুনানি শেষে আদালত রুল জারি করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেই আবেদন করেছিল। আদালতে রিটের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সেলিম মিয়া।

সবশেষে হাইকোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার নির্দেশ প্রদান করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত