জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও বাস্তবে তারা ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও তারা ভণ্ডবস্তের রাজনীতি করছে। তারা জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে।”
সিলেটের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতাদের আপত্তিকর মন্তব্যের কারণেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেই কোনো অপরাধ ক্ষমাযোগ্য হয়ে যায় না।
এনসিপির নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, তারা যেন সুস্থ ও দায়িত্বশীল ধারার রাজনীতি করেন। অন্যথায় তাদের কর্মকাণ্ডের যথাযথ জবাব দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।