ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী ৭ নারী, কে কোন আসনে?

সহযাত্রী ডেস্ক
আফরোজা খানম, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তাহসিনা রুশদীর, শামা ওবায়েদ ইসলাম ও নায়াব ইউসুফ আহমেদ, ফারজানা শারমিন, রুমিন ফারহানা (ওপরের সারির বাঁ দিক থেকে) ছবি: সংগৃহীত
আফরোজা খানম, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তাহসিনা রুশদীর, শামা ওবায়েদ ইসলাম ও নায়াব ইউসুফ আহমেদ, ফারজানা শারমিন, রুমিন ফারহানা (ওপরের সারির বাঁ দিক থেকে) ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাতজন নারী প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরা সকলেই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় জয় নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত ফলাফলে দেখা যায়, নির্বাচিত এই সাত নারী নেত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।

বিজয়ী ৭ নারী প্রার্থীর তালিকা ও আসন: ১. আফরোজা খান রিতা: মানিকগঞ্জ-৩ আসন। ২. ইসরাত সুলতানা ইলেন ভুট্টো: ঝালকাঠি-২ আসন। ৩. তাহসিনা রুশদীর লুনা: সিলেট-২ আসন। ৪. শামা ওবায়েদ: ফরিদপুর-২ আসন। ৫. নায়াব ইউসুফ কামাল: ফরিদপুর-৩ আসন। ৬. ফারজানা শারমিন পুতুল: নাটোর-১ আসন। ৭. ব্যারিস্টার রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া-২ আসন।

দলীয় অবস্থান ও সরকার গঠন উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ২০৯ আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। এই বিপুল জয়ে নারী প্রার্থীদের অবদানও উল্লেখযোগ্য।

এলাকার খবর

সম্পর্কিত