শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ হাজির করার পর আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ২৯ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের দাবি, ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে লতিফ সিদ্দিকী পরিকল্পনাকারীদের একজন ছিলেন।

ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত