র‍্যাবের বদলে এসআরবি, আইনের খসড়ায় অনুমোদন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রেখে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খসড়া আইনে বিদ্যমান র‍্যাবের পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। ইউনিটটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রমসহ বিস্তারিত বিষয় আইনে নির্ধারণ করা হবে।

বিস্তারিত আসছে...

এলাকার খবর

সম্পর্কিত