বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করার পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গলও কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট।
ঢাকার রুশ দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।
বার্তায় পুতিন বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার পক্ষ থেকে পাঠানো এই অভিনন্দন বার্তাকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রুশ প্রেসিডেন্টের এই শুভেচ্ছা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আগ্রহেরও ইঙ্গিত দিচ্ছে।