তরুণদের কর্মসংস্থান তৈরিই শিক্ষা সহযোগিতার মূল লক্ষ্য: মাহ্দী আমিন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষাকে দক্ষতায় রূপ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: মাহ্দী আমিন

শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতায় রূপান্তর করে সেই দক্ষতার মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার ও জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির আয়োজনে ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’ ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে এই সহযোগিতা শুধু একটি আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এর সুফল বাস্তবে তরুণদের কাছে পৌঁছে দিতে হবে। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলে তাদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে নতুন সুযোগ তৈরি—এই ধারাবাহিকতাকেই সরকারের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। চীনের পক্ষে স্বাক্ষর করেন জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেংউ।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত