মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনূস

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি মির্জা ফখরুলের নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন। এর কিছুক্ষণ আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির এই প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

অভিনন্দনবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন গভীরভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে বলেও উল্লেখ করেন ইউনূস।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

শুভেচ্ছাবার্তায় তিনি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত