বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন–২০২৬’ বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে এটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর মাধ্যমে ২০০১ সালে প্রণীত কিন্তু কখনো কার্যকর না হওয়া ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ বাতিল করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমান বাস্তবতার আলোকে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসাবিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কলা, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি, জ্ঞানচর্চা সম্প্রসারণ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন–২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়াও এগিয়ে চলছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত