খালেদা জিয়ার বিরুদ্ধে জাল নথি ও মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি সূত্র জানিয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার অভিযোগ উল্লেখযোগ্য।

এ ছাড়া ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে তদন্ত ও পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত