কোটি কোটি ডলারের প্রচারণা ব্যর্থ, ঐতিহাসিক জয় আল-সাইয়েদের

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে জয়ী হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রগতিশীল রাজনীতিক আবদুল আল-সাইয়েদ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির পূর্বাভাস অনুযায়ী, ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রাইমারিতে তিনি দলের মনোনয়ন নিশ্চিত করেছেন।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইসরায়েলপন্থী রাজনৈতিক গোষ্ঠী বিপুল অর্থ ব্যয় করলেও শেষ পর্যন্ত আল-সাইয়েদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি। তাঁর প্রতিদ্বন্দ্বী হেইলি স্টিভেন্সের পক্ষে কয়েক কোটি ডলারের প্রচারণা চালানো হলেও ভোটাররা ভিন্ন সিদ্ধান্ত দেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন আল-সাইয়েদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিশিগানের এই আসনটি সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইয়েদ মূল নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করবেন।

নির্বাচনী প্রচারণায় আল-সাইয়েদ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক ব্যয়ের পরিবর্তে স্বাস্থ্যসেবা, আবাসন ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের পক্ষে অবস্থান নেন।

আরব-আমেরিকান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মায়া বেরি এই ফলাফলকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, ভোটাররা ব্যক্তিগত আক্রমণনির্ভর প্রচারণা প্রত্যাখ্যান করে নীতিনির্ভর রাজনীতির প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, এই ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত