সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা নিরাপত্তা পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে হুথিদের অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকির বিষয়ে আগের নিন্দাও পুনর্ব্যক্ত করেছে পরিষদের সদস্যরা।

এ ছাড়া সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার ক্ষেত্রে সৌদি আরবের অন্তর্নিহিত অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিষদ একই সঙ্গে ইয়েমেনের ঐক্য, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এলাকার খবর

সম্পর্কিত