নিউইয়র্কে স্বাধীনতা দিবসের রাতে বন্দুক হামলা, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের রাতে নিউইয়র্কের ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ওয়েস্ট ৩১ স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী এবং চারজন শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে হামলার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

এ হামলার সময় যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন চলছিল। উৎসবমুখর পরিবেশের মধ্যেই ঘটে যাওয়া এই হামলা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত