ঘরোয়া আয়োজনে তৃতীয় বিয়ে করলেন আমির খান

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আমির খানের মুখপাত্র বিয়ের খবর নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে আমির জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে নিবন্ধিত বিয়ে করবেন এবং পরে সীমিত পরিসরে উদ্‌যাপন করবেন। সেই পরিকল্পনা অনুযায়ীই বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।

২৫ বছরের পরিচয়, পরে প্রেম

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছর আগের। তবে দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে আবার যোগাযোগ শুরু হয় তাদের। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। পরবর্তীতে গৌরী মুম্বাইয়ে চলে এলে তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির। পরে গত মাসে তারা বিয়ের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

এটি আমিরের তৃতীয় বিয়ে

এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান—জুনায়েদ ও ইরা। পরে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে এক ছেলে, আজাদ। দুই সংসারের বিচ্ছেদ হলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির এবং সন্তানদের লালন-পালন ও বিভিন্ন পেশাগত কাজেও তারা একসঙ্গে যুক্ত রয়েছেন।

বর্তমানে গৌরী স্প্র্যাটও আমির খান প্রোডাকশনসের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত