ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কলকাতায় ছাত্র আন্দোলনের বিজয় মিছিল

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনায় কলকাতায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি কলকাতার ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রবীন্দ্রসদন-সংলগ্ন রাণুছায়া মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিভিন্ন স্লোগান দেন, কেন্দ্রীয় শিক্ষানীতির সমালোচনা করেন এবং ‘উই শ্যাল ওভারকাম’ গান পরিবেশন করেন। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সমাবেশে অভিনেতা চন্দন সেন, ফাল্গুনী চট্টোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, শিক্ষাবিদ ও সমাজকর্মী অম্বিকেশ মহাপাত্র এবং সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলনের মূল কেন্দ্র ছিল দিল্লির যন্তর মন্তর। পরে আন্দোলনটি কলকাতাসহ ভারতের বিভিন্ন মহানগরে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ধারাবাহিকতার মধ্যেই কেন্দ্রীয় সরকার চাপের মুখে পড়ে এবং গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। আন্দোলনকারীরা তাঁর পদত্যাগকে ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত