দক্ষিণ আফ্রিকার দোকানে ভয়াবহ আগুন, নিহত ৬ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন কয়েকজন বাংলাদেশি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত