পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল বাসীকে লায়ন উমার রাযীর শুভেচ্ছা

বরিশাল বিভাগীয় ডেস্ক
লায়ন উমার রাযী- তরুন উদোক্তা ও সমাজ কর্মী। ছবি: সংগৃহীত
লায়ন উমার রাযী- তরুন উদোক্তা ও সমাজ কর্মী। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-০৫ (সিটি-সদর) আসনের সর্বস্তরের জনগণসহ প্রিয় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী লায়ন উমার রাযী।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে।

​তিনি আরও উল্লেখ করেন, ঈদের এই পবিত্র ক্ষণে আমি বরিশাল-০৫ আসনের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারি, এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।

​লায়ন উমার রাযী তার বার্তায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিত্তবানদের প্রতি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। 

পরিশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও 'ঈদ মোবারক' জানান।

এলাকার খবর

সম্পর্কিত