ডা. খন্দকার মাজহারুল আনোয়ার লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশের ২০২৬-২০২৭ লায়ন বর্ষের জেলা গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও লায়ন নেতা ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, এমজেএফ।

এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ভবনে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাউন্সিল চেয়ারম্যান, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ, বিভিন্ন জেলার লায়ন্স নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক লায়ন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নবনির্বাচিত জেলা গভর্নরকে বরণ করে নেওয়া হয়।

এর আগে, গত ৩ জুন ২০২৬ ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর ৩০তম বার্ষিক কনভেনশনের ডেলিগেটস অধিবেশনে ১৮৮ জন ডেলিগেটের মধ্যে ১৮৭ জনের প্রত্যক্ষ ভোটে ডা. খন্দকার মাজহারুল আনোয়ার জেলা গভর্নর নির্বাচিত হন।

পরবর্তীতে ৩ থেকে ৭ জুলাই হংকংয়ে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০৮তম আন্তর্জাতিক কনভেনশনে তিনি জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৮ জুলাই দেশে প্রত্যাবর্তন করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত জেলা গভর্নর ডা. খন্দকার মাজহারুল আনোয়ার বলেন, লায়ন্সের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও মানবকল্যাণমুখী করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি সকল লায়ন সদস্যের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন এবং সেবা, মানবতা ও নেতৃত্বের আদর্শকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত