রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪১ জন, তেজগাঁওয়ে ৩১ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জন রয়েছেন।

অভিযানের সময় বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, আওয়ামী লীগের স্লোগানসংবলিত একটি ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইয়েস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ এবং একটি মাইক্রোবাস।

ডিএমপি আরও জানিয়েছে, অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত