মতিঝিলে অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ

সহযাত্রী নিউজ ডেস্ক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

ঢাকা: রাজধানীর মতিঝিলে গরিব, হতদরিদ্র, রিকশাচালক ও অসহায় বিধবা নারীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।

সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে অসহায় মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংস্থার নেতৃবৃন্দ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া তাদের অন্যতম অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, মহাসচিব মোঃ জাহিদুল ইসলাম, পরিচালক (অর্থ) মোঃ কলিম এবং কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান লায়ন উমার আল ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ছলিম উদ্দিন ও মোঃ যোবায়ের শাহীন।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত