ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। এ ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা নির্বাচন চেয়েছি, তবে নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। অন্তর্বর্তী সরকারে যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। তাদের মধ্য থেকেই স্বীকার করা হয়েছে যে ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ এবং সম্ভাব্য সংঘাত এড়ানোর কথা বিবেচনা করেই ১১ দলীয় জোট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তবে একই সঙ্গে তারা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেওয়া হবে না বলেও অবস্থান স্পষ্ট করেছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, শহীদদের রক্ত তখনও শুকায়নি, স্বজনহারা পরিবারের কান্না তখনও চলছিল। এমন পরিস্থিতিতে কিছু রাজনৈতিক দলের নির্বাচনকেন্দ্রিক বক্তব্যকে তিনি সমালোচনা করেন এবং বলেন, এতে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শিত হয়নি।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমালোচনা করে অভিযোগ করেন, দলটি জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বললেও পরবর্তীতে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণার পরিচয় দিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত