আজ রাতেই ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রয়োজন হলে আজ বুধবার রাতেই দেশটিতে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানি নেতাদের ‘পাগল’ বলে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন।

ন্যাটো-র শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গত রাতে আমরা তাদের ওপর খুব জোরালো আঘাত হেনেছি। আজ রাতেও হয়তো একই রকম কঠোর হামলা চালাব। তারা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করেছে, কিন্তু এখন আর সেই সুযোগ নেই।”

হরমুজ প্রণালীর কাছাকাছি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার পর ইরানের সঙ্গে কার্যত অস্ত্রবিরতি আর কার্যকর নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কূটনৈতিক আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

ইরানের নেতাদের বিরুদ্ধে আলোচনা নিয়ে অসততার অভিযোগ তুলে ট্রাম্প বলেন, “তারা আলোচনার টেবিলে সবকিছুতেই একমত হয়। কিন্তু পরে সংবাদ সম্মেলনে এসে বলে, এসব বিষয়ে কোনো কথাই হয়নি। তাদের আচরণ অস্বাভাবিক।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আজ রাতেই নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেটি পর্যবেক্ষণের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত