লংমার্চের ‘ওষুধ’ কাজ শুরু করেছে: জামায়াত আমির

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাদের লংমার্চ কর্মসূচির ‘ওষুধ’ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় এর ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জনগণের অধিকার আদায়ের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না। চাঁদাবাজদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে।

জামায়াত আমির বলেন, তারা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য রাস্তায় নামেননি; বরং ১৮ কোটি মানুষের পক্ষে কর্মসূচিতে নেমেছেন। দেশে গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও এসবের বিল যথারীতি দিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরের সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু করে। সকাল সোয়া ৮টার পর একটি বড় গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

বিষয়:

লং মার্চ
এলাকার খবর

সম্পর্কিত