জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লং মার্চ ও দলটির আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
রাজধানীর একটি মেট্রো স্টেশনের সামনে আয়োজিত এক সমাবেশে আমান উল্লাহ আমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে ‘রফিক কাকু জানেন নাকি, গালিবাজদের নায়ক আপনি’ এবং ‘লং মার্চ না লং ড্রাইভ, লং ড্রাইভ লং ড্রাইভ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরবর্তীতে ওই বক্তব্য ও স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।