জনপ্রিয়তার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে মনোনয়ন দেবে বিএনপি: দুলু

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই উপজেলা, পৌরসভা বা ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, স্থানীয় নির্বাচনে দলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে। কোনোভাবেই এর ব্যতিক্রম করা হবে না। যারা ত্যাগী নেতা হলেও মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান ও যোগ্যতা বিবেচনা করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে। কোনো ত্যাগী নেতাকে বঞ্চিত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

আগামী নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য বুঝতে হবে। জামায়াত তাদের নারী কর্মীদের বিভিন্ন কার্যক্রমে মাঠে নামিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার বিষয়েও তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপি নেতা দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ দিয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষাব্যবস্থা ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশের মানুষ যাতে এগিয়ে যেতে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সে জন্য পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান টুকুর দ্রুত সুস্থতা কামনা এবং নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত