রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে।