প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’-এর প্রতিফলন নেই: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’-এর বাস্তব প্রতিফলন দেখা যায়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি বলেন, এবারের বাজেটেও আগের মতো উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, একই ধরনের ব্যয় কাঠামো ও পুরোনো বাজেটধারার পুনরাবৃত্তি হয়েছে। তাঁর মতে, বাস্তবসম্মত পরিকল্পনার পরিবর্তে অবাস্তব কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় বাজেট ঘাটতি আরও বাড়তে পারে।

তিনি আরও অভিযোগ করেন, বাজেটে এখনো কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষার প্রবণতা রয়েছে। তবে ভবিষ্যতে সরকারের ঘোষিত পরিকল্পনার বাস্তব প্রতিফলন দেখতে চান বলেও আশা প্রকাশ করেন।

সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নেতারা বাজেটকে গণমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে দাবি করেন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন না দেওয়ার সমালোচনাও করেন সংগঠনটির নেতারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত