তুরাগের গুজব নিয়ে পুলিশের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: এআই
ছবি: এআই

 

সহযাত্রী ডেস্ক:
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (২৭ জুন) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ পুলিশের কাছে আসেনি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ জানায়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যারা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত