প্রবীণ রাজনৈতিক নেতা এম. এ. আব্দুস সাত্তার সিকদারের জামায়াতে ইসলামীতে যোগদান

বরিশাল বিভাগীয় ডেস্ক:
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের স্নেহভাজন এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এম. এ. আব্দুস সাত্তার সিকদার।

তিনি বরিশালের আন্ধারমানিক ইউনিয়নের একজন কৃতী সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, এম. এ. আব্দুস সাত্তার সিকদারের আন্তরিক আহ্বানে একসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আন্ধারমানিক ইউনিয়নে সফর করেছিলেন।

সম্প্রতি ইসলামের আদর্শ, ন্যায় ও কল্যাণের পথে কাজ করার প্রত্যয়ে এম. এ. আব্দুস সাত্তার সিকদার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।

এর ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানার আমীর মাওলানা আবুল হোসাইন এবং থানা সেক্রেটারি কাজী লুৎফর রহমানের হাতে হাত রেখে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মানুষের জন্য কাজ করার মানসিকতা ইসলামী আদর্শের সঙ্গে যুক্ত হলে সমাজ ও মানুষের কল্যাণে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে।

এম. এ. আব্দুস সাত্তার সিকদারের এই নতুন রাজনৈতিক পথচলা সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

তাঁর আগামীর জীবন দ্বীনের খেদমত, মানুষের কল্যাণ ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার কাজে নিবেদিত হোক- এমন দোয়া ও শুভকামনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রেস বিজ্ঞপ্তি

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত