জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসে সংরক্ষণের আহ্বান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই দায়িত্ব সরকারের এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এ আন্দোলনের শহীদ, আহত ও পঙ্গু ব্যক্তিদের তথ্য সংরক্ষণ করে ইতিহাসের অংশ হিসেবে লিপিবদ্ধ করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, জুলাই অধিদপ্তরের চলমান কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, ‘সরকারি দল থেকেও বলা হচ্ছে জুলাই আমাদের, বিরোধী দল থেকেও আমরা বলছি জুলাই আমাদের। আমরা চাই, জুলাই সত্যিকার অর্থেই পুরো জাতির সম্পদ হয়ে উঠুক।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের সরকারি উদ্যোগকেও তিনি স্বাগত জানান।

বর্তমান সংসদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এই জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ, যা ‘মজলুমের মিলনমেলা’ হিসেবে পরিচিত। সংসদের কার্যক্রম যত বেশি গঠনমূলক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরও উৎসাহিত হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত