যিনি সর্বাধিক ভোট পাবেন, সংসদেই ঘোষণা হবে তাঁর নাম

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তাঁর নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান। সিইসি বলেন, ভোট দেওয়া এবং ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

স্বাগত বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরে তিনি বলেন, ব্যালটের মুড়ি অংশে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা নিজেদের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঠিকভাবে রয়েছে কি না, তা দেখে নিতে হবে।

ভোটগ্রহণ শেষ হলে ব্যালট গণনা করা হবে। গণনা শেষে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তাঁর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানান নির্বাচনি কর্মকর্তা।

রাষ্ট্রপতি নির্বাচনকে সফল করতে সংসদ সদস্যদের পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন সিইসি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত