নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্ব ভারপ্রাপ্ত স্পিকারের ওপর বর্তাবে বলে মত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আইনি ব্যাখ্যা চাইলে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় তাদের মতামত জানায়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল গণমাধ্যমকে বলেন, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ালে আইনের কোনো ব্যত্যয় হবে না।

আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

মন্ত্রণালয়ের মত অনুযায়ী, যেহেতু বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সংসদ সদস্যরা বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল ২১ আগস্ট তাঁর শপথ গ্রহণের কথা রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত