মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতির তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের সময়কার গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে আবেদন জমা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠন।

রোববার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে আবেদনটি জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় আল নূর মোহাম্মদ আয়াসকে রাজধানীর মহাখালী এলাকা থেকে অপহরণ করা হয়। তাঁর দাবি, অপহরণের পর তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং আন্দোলন স্থগিতের আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দিতে বাধ্য করা হয়। পরদিন তাঁকে কারওয়ান বাজার-বাংলামোটর এলাকায় ফেলে রেখে যাওয়া হলে পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গুলিবর্ষণ, হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় সাবেক রাষ্ট্রপতির কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সংগঠনটি এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত