ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না। একই সঙ্গে সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলেও জানান তিনি।

তবে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানান হুমায়ুন কবির।

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন আলোচনা হলেও শেষ পর্যন্ত ঢাকার পক্ষ থেকে কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হলো।

এলাকার খবর

সম্পর্কিত